Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৬ , ১:২৪ অপরাহ্ণ

৫ হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ইফতার

লেখকঃ জাককানইবি প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ইফতারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়। বিকেলে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের মধ্যে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। পরে নতুন কলা ভবনের অডিটোরিয়াম হলে শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা একত্রিত হয়ে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, “শূন্য থেকে আমরা যাত্রা শুরু করেছি, এখন বিশ্ববিদ্যালয়ে নানা অনুষদ ও কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ। শিক্ষকসংখ্যা শিক্ষার্থীদের তুলনায় কম হলেও নতুন সরকারের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, “এত বড় পরিসরে এই আয়োজন প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি রেকর্ড। এ সফলতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এবং বলেন , বিগত ১৭ বছরে কবি নজরুল এর বিশ্ববিদ্যালয় যেভাবে বেড়ে ওঠার কথা ছিল সেইভাবে অগাতে পারে নাই। আমরা মারাত্মক জনবল সংকটে আছি । আমরা বাজেট সংকটে আছি । আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই সেভাবে যেনো আগাতে পারি । আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়র পুত্র এই কবি নজরুল এর নামে বিশ্ববিদ্যালয় কে পছন্দ করবেন এখানে বর্তমান প্রধানমন্ত্রীর সুযোগ হলে এখানে আসবেন। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই এবং নজরুল এর দর্শন যেনো আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভাগীয় প্রধানগণ

প্রিন্ট করুন