Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ

দিনাজপুরে বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত মন্দির দখলের পাঁয়তারা নিজ সন্তানের

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি :

পবিত্র দেবোত্তর সম্পত্তি ও বাবার স্মৃতি রক্ষায় নির্মিত মন্দির দখলের অভিযোগ উঠেছে খোদ নিজ সন্তানের বিরুদ্ধে। দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া নামক এলাকায় বাবার দানকৃত সম্পত্তিতে প্রতিষ্ঠিত মন্দির ও সংলগ্ন জমি আত্মসাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নিন্দার ঝড় বইছে।

​শ্রী বিদ্যানাথ চন্দ্র রায় জানিয়েছেন , প্রায় ২০ বছর আগে শ্রী ছত্রমোহন জনকল্যাণ ও ধর্মীয় উপসোনালয় জন্য তার মালিকানাধীন ০৮ শতাংশ জমি মন্দিরের নামে দান করেন। স্থানীয়দের সহায়তায় ও সরকারি অর্থায়নে রাধাগোবিন্দ নামে একটি মন্দির স্থাপন করা হয়। এবং পরবর্তীতে সকলের সম্মতি ক্রমে গোয়ালপাড়া দূর্গা মন্ডপ স্থাপন করা হয়।

​মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ, গত কয়েক মাস ধরে শ্রী পূর্ণ চন্দ্র রায় মন্দিরটি তার পৈতৃক সম্পত্তি দাবি করে সেখানে বাঁশের বেড়া দেন । সেখানে থাকা একটি দোকানও উচ্ছেদ করে, এমনকি মন্দিরের সেবায়েত ও ভক্তদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

​কমিটির একজন সদস্য বলেন, “বাবার দান করা সম্পত্তি ছেলে এখন নিজের বলে দাবি করছে এবং মন্দির ভেঙে সেখানে বাড়ি তৈরির হুমকি দিচ্ছে। এটি শুধু আইনি অপরাধ নয়, ধর্মীয় অনুভূতিতেও বড় আঘাত।”

এ বিষয়ে অভিযুক্ত শ্রী পূর্ণ রায় -এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বক্তব্য দিতে নারাজ

মন্ডপের সেক্রেটারি, শ্রী অনিল চন্দ্র বর্মন, জানিয়েছেন, জমির দানপত্র ও রেকর্ড অনেক আগে থেকেই মন্দিরের অনুকূলে রয়েছে।

এলাকাবাসীদের ক্ষোভ বাবার উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেলেরা এমন আচরণ ক্ষুব্ধ এলাকাবাসী আজ সকালে মন্দিরের সামনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এই দখল চেষ্টার প্রতিবাদ জানান। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মন্দিরের পবিত্রতা রক্ষা পায়।

প্রিন্ট করুন