Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬ , ৫:২৭ অপরাহ্ণ

মান্দায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারপিটে আহত-৪

লেখকঃ (নওগাঁ) উপজেলা প্রতিনিধি :

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরজি-জিনারপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৪জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহতরা হলেন, উপজেলার আরজি-জিনারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে ইছাহার আলী দেওয়ান (৬০), ইছাহার ছেলে আব্দুল খালেক (২৭), স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও আব্দুল মালেকের স্ত্রী সুখী আক্তার (২০)।

অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আজাহার আলী দেওয়ান (৬৫),আজমেল দেওয়ান (২২), মানিক দেওয়ান (৩৪), রাজু (১৯), সুলতানা বেগম (২৮), শামীমা বেগম (১৯), রুমি আক্তার (২৩) ও রুমানা বেগম (২৬)।

জানাগেছে, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে আহতদের বাড়িতে যাওয়ার সরু রাস্তার মধ্যে সিড়ি নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এতে করে আহত ব্যক্তিরা ওই যাতায়াতের রাস্তা দিয়ে জীবিকা নির্বাহের হাতিয়ার ভ্যানগাড়ী নিয়ে বাড়ীতে প্রবেশ করতে পারেন না। কষ্ট করে প্রবেশ করলেও অন্যের ঘরের ওয়ালে ধাক্কা লেগে ঘরের ওয়াল নষ্ট হয়ে যায়। নিরুপায় হয়ে আহত ব্যক্তিরা ভ্যান প্রবেশের জন্য অভিযুক্তদের সিঁড়ি নির্মাণের পাশে দিয়ে মাটি ভরাট করে দেন।এতে বৃষ্টির পানি পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টির বিষয়কে কেন্দ্রে করে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আহতদের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট করেন। এতে তারা ৪জন গুরুত্বর আহত হয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সাথে কথা হলে তিনি জানান,মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন