Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬ , ২:৫৯ অপরাহ্ণ

ভাইরাল ক্লিপ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী

লেখকঃ বিনোদন ডেস্ক :

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিবা বুখারীর একটি ক্লিপ ভাইরাল হয়েছে। পুরোনো পিটিভি ক্লিপ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখার পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন- হিবা বুখারী কি সত্যিই সেই ছোট মেয়েটি।

রমজানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হিবা নিশ্চিত করেছেন যে, ভিডিওতে দেখা যাওয়া ছোট মেয়েটি সত্যিই তিনি নিজে। তিনি জানিয়েছেন, ওই ক্লিপের সময় তিনি প্রায় ৭ম বা ৮ম শ্রেণিতে পড়তেন এবং ভিডিওটি ২০১১ সালের। ওই অনুষ্ঠানটি দেখার জন্য তার পরিবার তাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ তারা পিটিভির টেকনিক্যাল বিভাগের কারও সঙ্গে পরিচিত ছিলেন।

হিবা শৈশবের স্মৃতিচারণ করে জানান, তিনি প্রায়ই পরিবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুশায়রা ও সঙ্গীতানুষ্ঠানে যেতেন। ভাইরাল হওয়া মুহূর্তটি তার সেসব ছোটবেলার বহু স্মৃতির একটি মাত্র।

 

প্রিন্ট করুন