Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬ , ১২:৫৬ অপরাহ্ণ

রমজানে বাজার নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিশেষ অভিযান

লেখকঃ আহমদ বিলাল খান :

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের সাশ্রয়ী ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে কঠোর তদারকিতে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ব্যস্ততম কলেজগেট ও ভেদভেদী এলাকায় পরিচালিত হয় ভ্রাম্যমাণ বাজার মনিটরিং অভিযান।

অভিযান চলাকালে দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি এবং পরিবেশ ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। অনিয়মের অভিযোগে কলেজগেট এলাকায় দুইজন ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভেদভেদী এলাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তার অধিকার সুরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য পরিবেশ বজায় রাখাই এ তদারকি কার্যক্রমের মূল উদ্দেশ্য।

অভিযানের সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, রমজানজুড়ে এ ধরনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যাতে স্বস্তিতে ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই কঠোর নজরদারি চলবে।

 

প্রিন্ট করুন