Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬ , ১০:০১ অপরাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষ্যে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার পাটকেলঘাটা বাজারে ও ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে শহরের কাটিয়া এবং সদর উপজেলার ব্যাংদহা বাজারে অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা,অধিক মূল্যে পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ১২ টি মামলায় মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে,সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট করুন