পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোঃ সাহিন মল্লিক (৩২) নামে এক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই মোফাজ্জলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ নম্বর ওয়ার্ডের নাগর মল্লিকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেসাহিন মল্লিক মৃত নাগর মল্লিকের ছেলে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মোঃ সাহিন মল্লিককে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।