গত রোববার ২২ফেব্রুয়ারী,২৬ ইং দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির কার্যালয়ে কুড়িগ্রাম -২ আসনে ভোট পূর্ণগনণার দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম -২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন ইলেকশন ইন্জিনিয়ারিং এর মাধ্যমে আমার বিজয় সুপরিকল্পিত ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে।ভোটের দিন প্রশাসন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন।
তিনি বলেন কেন্দ্র ভিওিক ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের ৯ হাজার ৫ শত ৪৭ ভোট বাতিল করা হয়েছে। ভেলাকেপা অবহেলিত এলাকা অথচ সেখানে একটি ভোটও বাতিল দেখানো হয় নি।
কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে একটি পক্ষ বারবার ষড়যন্ত্র করে চলছে।পরাজিত প্রার্থীকে যাকে বিজয় করা হয়েছে তাঁর পক্ষে স্থায়ীভাবে মেনডেট দেওয়ার জন্য তারা বিএনপির মধ্যে বিশৃঙ্খলা করার জন্য ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, ঘোষিত নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে হাইকোর্টে রিট দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ছাএদলের সভাপতি আমিনুল ইহছানসহসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।