Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ , ৪:৫৭ অপরাহ্ণ

মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখকঃ আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার রাত ১২-০১ মিনিটে উপজেলার চত্তর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।

শুরুতেই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এসময় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা আক্তার জাহান সাথী,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সংসদ সদস্য ডাঃ একরামুল বারী টিপু সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা উপজেলা দলিল লেখক সমিতি, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতি,মান্দা উপজেলার সাংবাদিক বৃন্দ সহ সকলের পক্ষ থেকে, যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এদিকে ভোর থেকে শিশু কিশোর সহ বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন এনজিও ,সামাজিক , মানবধিকার কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন