পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের নির্বাচন অত্যান্ত চ্যালেঞ্জিং চিলো। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে । দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং বহু ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।
আজ শনিবার লক্ষীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনেে প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে বর্তমান সরকার। শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি করাসহ পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।আইন-শৃঙ্খলার উন্নয়নকে প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন, দলীয় প্রভাব কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃস্টি রাখার আহ্বান জানান তিনি।
এ্যানি চৌধুরী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। গণমাধমের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সমালোচনা প্রাত্যাশা করেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, জলবদ্ধতা লক্ষীপুরের দীর্ঘদিনের সমস্যা জলবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুন:খনন করা হবে। রামগতি, কমলনগরসহ নদী ভাঙ্গণে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী খান-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শ্রীঘ্রই সারা দেশে খাল খনন-পুন:খনন শুরু হবে।
লক্ষীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, জেলা বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া উপস্থিত ছিলেন।
এর আগে মহান মাতৃভাষা ও আন্তর্জাতিক শহীদ দিবস-২০২৬ উপলক্ষে লক্ষীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী।
আজকালের কন্ঠ/আর বি