Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ , ১০:৫৪ পূর্বাহ্ণ

বাউফলে বালুর জাহাজে দাবীকৃত টাকা না পাওয়ায় হামলা, থানায় অভিযোগ

লেখকঃ জি এম ফোরকান, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বালুর জাহাজে দাবীকৃত টাকা না পাওয়ায় হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মোঃসান্ত(২৭)এর নামে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) সকালে দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র জানা গেছে মোঃ সোহরাব প্যাদার ছেলে মোঃসান্ত প্যাদা দাসপাড়া এলাকায় যতগুলো বালুর জাহাজ, ইটের টলার ও সিমেন্টের ট্রলারগুলো পন্য নিয়ে আসে দাসপাড়া ব্যবসায়ীদের কাছে সে সমস্ত ট্রলার থেকে ১০০০ থেকে ১৫০০ করে টাকা গত ২ বছর যাবত জোর করে উত্তোলন করা আসছে গতকাল ১৯ /০২/২৬ইং বাউফল থানায় ব্যাবসায়ীরা একটি লিখিত অভিযোগ করলে সান্ত প্যাদা ক্ষিপ্ত হয়ে ২০/০২/২৬ ইং শুক্রবার সকালে ব্যাবসায়ীদের উপর হামলা করে পরে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে পটুয়াখালী ২ বাউফলে নবনির্বাচিত সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ এমপির সহযোগিতায় এবং এবং অতি দ্রুত আইনের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন পরে তিনি এসে দোকান গুলে খুলে দেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন