Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬ , ৫:৫৪ অপরাহ্ণ

নেত্রকোণায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা জেল প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিবেশের উন্নয়নে বিএনপি সরকারের নেয়া অগ্রাধিকার ভিত্তিতে দেশজুড়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা লাগিয়ে এই উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী।

বিএনপি সরকার গঠনের পর নেত্রকোণা – ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় গিয়ে প্রথম কর্মসূচি হিসেবে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। গাছ রোপনের সময় বৃক্ষরোপন কর্মসূচি দেশজুড়ে ছড়িয়ে পড়াসহ দেশবাসী ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিএনপি দলীয় নেতা- কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

এর সকালে ঢাকা থেকে এলাকায় পৌছলে ভূমি প্রতিমন্ত্রীকে দলীয় নেতা – কর্মীরা অভিনন্দন জানান। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসন থেকে ভূমি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রিন্ট করুন