Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬ , ১১:৩৮ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। আজ বুধবার পেজটি থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ‘Chief Adviser GOB’ পেজটিতে বাংলা ও ইংরেজিতে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটি আর সক্রিয় থাকব না।

এতে আরও বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন