Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬ , ১১:১৩ পূর্বাহ্ণ

জাতীয় স্মৃতিসৌধ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা।

জানা গেছে, সকাল ১০টায় ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়

বিস্তারিত আসছে…

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন