Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬ , ১:০৬ অপরাহ্ণ

চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।

বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন