Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ , ২:৫৬ অপরাহ্ণ

তারেক রহমানের নির্দেশ অনুয়ায়ী কোনো অন্যায়, নির্যাতন ও জুলুমকারীকে বিএনপি’তে স্থান দেয়া হবে না-এমপি রফিকুল ইসলাম জামাল

লেখকঃ মোঃ মাছুম বিল্লাহ , ঝালকাঠি জেলা প্রতিনিধি :

কোনো অন্যায়, নির্যাতন ও জুলুমকারীকে বিএনপিতে স্থান দেয়া হবে না। অন্যায় করে কেউ পার পাবেনা। নির্যাতনকারী বিএনপি’র রাজনৈতিক পদ-পদবী হারাবেন। এ কথাগুলো বলেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কাঠালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি’র যে সকল নেতা কর্মীর কর্মকান্ড ও আচারণে যে যে ওয়ার্ডে মানুষ বিএনপি’কে ভোট কম দিয়েছে ঐ সকল স্থানীয় নেতাকর্মীরা তাদের রাজনৈতিক পথ হারাবেন। নির্বাচন পরবর্তী সময়ে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের প্রতিশোধ পরায়ন হতে নিষেধ করেছেন। কাঠালিয়া-রাজাপুরে প্রতিশোধের রাজনীতি করার সুযোগ নেই।

উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ অনেকে বক্তব্য রাখেন।

আজকালের কন্ঠ/ আর এস/এম

প্রিন্ট করুন