Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ , ২:২৬ অপরাহ্ণ

৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক:

এবার নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন চাঁদপুর–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ৫ ছাত্রদল কর্মীকে শুক্রবার রাতে চিহ্নিত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর মাধ্যমে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং নির্বাচনের পরে শুক্রবার দেশি অস্ত্র নিয়ে দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে।

থানায় আটক পাঁচ জন হলেন– চাঁদপুর শহরের বাজার এলাকার নাসির গাজির ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন ব্যাপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। রাতে ওয়্যারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামে দুই যুবককে মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা বা এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।’

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন