Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ , ২:৩০ অপরাহ্ণ

মাদারীপুরে-১,২,৩ তিনটি আসনে হানজালা, জাহান্দার ও আনিসুর বিজয়ী

লেখকঃ মাদারীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মাদারীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, মাদারীপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান মিয়া ও মাদারীপুর-৩ আসন বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার।

১২ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে জেলার ৩টি সংসদীয় আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।

মাদারীপুর-১ আসনের শিবচরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ২০১টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪টি।

মাদারীপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান বিজয়ী হয়েছেন। জাহান্দার আলী মিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬১৭৪৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিল্টন বৈদ্য, কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬৪৭৬ এবং আব্দুস সোবাহান রিকশা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬১৬৯।

‎‎‎মাদারীপুর-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার বিজয়ী হয়েছেন। আনিসুর রহমান তালুকদার (খোকন), ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম, দাড়িপাল্লা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮৪৬৪৬। আজিজুল ইসলাম প্রার্থী হাতপাখা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩০৫৮।

১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে লাইনে দাঁড়াচ্ছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল বাড়ানো হয়। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরে জেলায় মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৫ হাজার ৫শ ৮২জন। মাদারীপুর জেলার ৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন