Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ

লালমনিরহাট তিনটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর জয়

লেখকঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-১, ২ ও ৩ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় রিটার্নিং অফিসারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল ও লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল এক লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।

লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এক লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন