Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ , ১০:১৪ পূর্বাহ্ণ

মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল কমলগঞ্জে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বিপুল ভোটে জয়ী

লেখকঃ এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি কেন্দ্রে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এ ছাড়া বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট, বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অবশেষে জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মান। মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার ওপর আস্থা রেখেছে আমি তাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন