Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ , ১০:৩৭ অপরাহ্ণ

যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম বেসরকারিভাবে জয়ী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

যশোরের রাজনীতির গুরুত্বপূর্ণ আসন যশোর-৩ (সদর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ১৯০টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই শেষে অনিন্দ্য ইসলাম অমিত ১,৭৩,০২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। ফলে অমিত ৭,৮৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন বাদে) মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০। যার মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ এবং নারী ভোটার ৩,০৫,৯০১। সকাল থেকেই সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন