Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ

পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ : তাসনিম জারা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনি এলাকা পরিদর্শন করে নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেয়ার অভিযোগ তুলেছেন। প্রশ্ন তুলেছেন নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও। আজ (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তাসনিম জারা বলেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেয়া হচ্ছে। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হবে।

এর আগে ত্র্য়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের এই প্রার্থী ঢাকা-১১ আসনে ভোট দেন। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন তিনি।

 

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন