Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬ , ১:৪৩ পূর্বাহ্ণ

সাংগঠনিক বৈঠকে অংশগ্রহনে সুইজারল্যান্ড যাচ্ছেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

অধ্যক্ষ আশেক-ই-এলাহী ১৭-২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের নবগঠিত উন্মুক্ত আন্তঃ সরকারি কার্যকরী দল (Inter Governmental Working Group – IGWG )-এর প্রবীন ব্যক্তিদের (older persons) মানবাধিকার বিষয়ে আইনগত ভাবে বাধ্যতামূলক দলিল প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সাংগঠনিক বৈঠকে অংশগ্রহনে সুইজারল্যান্ড যাচ্ছেন। এছাড়াও তিনি আরো কয়েকটি এনজিও ও অ্যাডভোকেসি সভায় অংশ করবেন।

The Global Alliance for the Rights of Older Peoples-GAROP এর সেক্রেটারিয়েটের হোস্ট প্রতিষ্ঠান হিসেবে HelpAge International অধ্যক্ষ আশেক-ই-এলাহীর এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যয়ের পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। GAROP বিশ্বব্যাপী প্রবীণদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার একটি জোট। জোটটি United Nation (জাতীসংঘ) Inter Governmental Working Group – IGWG কার্যক্রমে যুক্ত। জোটটির লক্ষ্য হলো ‘এমন একটি বিশ্ব গড়া যেখানে প্রবীণরা মর্যাদাপূর্ণ, সুস্থ, নিরাপদ ও সক্রিয় জীবনযাপন করতে পারেন’।

অধ্যক্ষ আশেক-ই-এলাহী, PROGOTI ÔPeopleÕs Research on Grassroots Ownership & Traditional Initiative – -এর প্রতিষ্ঠাতা। PROGOTI হলো The Global Alliance for the Rights of Older Peoples-GAROP এর সদস্য। অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ (Coordination Council on Humen Right’s of Bangladesh-CCHRB) এর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য। আদি যমুনা নদী বাচাও আন্দোলন কমিটির প্রধান ব্যক্তি। এছাড়া তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, জেলা নাগরিক কমিটি, জলবায়ু পরিষদ, পিস ফ্যাসিলেটেড গ্রæপ, ফোরাম ফর রিলিজিয়াস এন্ড ফেথ, ভুমি কমিটি, পানি কমিটির সাথে যুক্ত।

অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ইতোপূর্বে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আর্ন্তজাতিক সম্মেলনে অঙশগ্রহণ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে যোগাযোগ অধিকারের সংযোগ বিষয়ক পরামর্শ সভা ( Consultation on Linking Communication Rights to the Sustainable Development Goals) হংকং, চীন ।গ্রামীণ গবেষণা ও পরিকল্পনা গ্রæপের কর্মশালা সভা (Workshop and meeting of Rural Research and Planning Group) মালেশিয়া টেকনিক্যাল ইউনির্ভাসিটি (MTU), মালয়েশিয়া ।

আজকালের কন্ঠ/ আর এস/এ

প্রিন্ট করুন