Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬ , ৫:৪২ অপরাহ্ণ

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আজ সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন