Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ , ৩:২২ অপরাহ্ণ

বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত

লেখকঃ জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি :

বরিশালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই প্রয়াসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ শফিকুল ইসলাম সার্বিক দিক-নির্দেশনায় সন্ধ্যা ০৭:০০ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য সংস্থার সমন্বয়ে বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।

ডমিনেশন পেট্রলিং-এ আরো অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা সহ অন্যান্য অফিসার-ফোর্স।

আজকালের কন্ঠ/ আর এস/জে

প্রিন্ট করুন