Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ , ১১:৩৪ পূর্বাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের নেতৃত্বে ইমরোজ ও জান্নাত

লেখকঃ ‎মো শাহরিয়াজ আহম্মদ ,‎জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ গঠন করা হয়েছে।এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের নুসরাত ইমরোজ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ফাহমিদা জান্নাত।‎আজ রবিবার(৮ ফেব্রুয়ারি)এক বিজ্ঞপ্তিতে এই কমিটির প্রকাশ করা হয়।এতে সাক্ষর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়,রেঞ্জার গাইউ, অধ্যাপক ড.আয়েশা‌ সিদ্দিকা ডেইজী।

‎এছাড়া,সহ-সভাপতি হুমায়রা বিনতে হক ও নুহা কায়সার মেঘলা,সাংগঠনিক সম্পাদক সাবিনা আফরোজ ও সুমাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন।‎কমিটির অন্যান্য সদস্য হলো কোষাধ্যক্ষ-মিথিলা আহসান,দপ্তর ও প্রচার সম্পাদক নুসরাত জাহান মিম,তথ্য ও গবেষণা সম্পাদক সামিয়া আক্তার,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন নিপা এবং সদস্য ইশরাত জাহান,মোছা: লামইয়া ইসলাম ও অতশী দাশ।

‎উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে রেঞ্জার ইউনিট এবং নিরলস ভাবে স্বেচ্ছাসেবামূলক নানা কাজ করে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন