চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজী বন্ধ করে দেওয়া হবে। বালু মহাল দখল, অবৈধ মাটি কাটা, গাছ কাটা, মাটি কাটি বন্ধ করে দেওয়া হবে। জামায়াত ইসলামী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত।’
রবিবার সন্ধ্যায় প্রার্থীর নিজ ইউনিয়ন উপজেলার মিঠানালা ইউনিয়নে বোর্ড অফিস বাজার ও কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের সমর্থনে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়৷
এডভোকেট ছাইফুর রহমান বলেন, মিরসরাই হবে সাসটেইনেবল মিরসরাই৷ এই এলাকা হবে আধুনিক পর্যটকবান্ধব শহর হবে৷ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দক্ষ শ্রমিক নিয়োগে স্থানীয় তরুণদের প্রশিক্ষিত করা হবে৷
এসময় ছাইফুর রহমানকে উদ্দেশ্য করে অন্যান্য বক্তব্যরা বলেন, ছাইফুর রহমান এই মিঠানার সন্তান৷ তার সম্পর্কে আমাদের সব জানা৷ তার লেখাপড়া তার যোগ্যতা সে অনন্য৷ এই মিঠানালা এলাকা থেকে আজ পর্যন্ত কেউ সংসদ সদস্য প্রার্থী হয় নাই৷ ছাইফুর রহমান আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের ভাই, তাকে ভোট দিয়ে জয় যুক্ত করা আমাদের দায়িত্ব৷ দলমত নির্বিশেষে আমরা ছাইফুর রহমানকে জয়যুক্ত করতে হবে৷
এসময় ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন৷