Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলাধীন ২১টি উপজেলায় ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) ফোর্স মোতায়েনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরীকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করে তেলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম প্রসংগে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে গত ২৯ জানুয়ারি ২০২৬ হতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩৫ প্লাটুন (প্রায় সাতশত) বিজিবি ফোর্স মোতায়েন করা হয়েছে। মোতায়েন পরবর্তী গত ২৯ জানুয়ারি ২০২৬ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিণী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধ-শতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচালনা করা হয়।

মোতায়েনকৃত বিজিবি নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়াও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ণ ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ দিবা-রাত্রি নিরবিচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা হতে ৩৫ জন ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেসী সহায়তা প্রদান করে আসছেন।

এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির নিমিত্তে বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন হয়ে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল/ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখা ও সীমান্তে আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে প্রতিপক্ষের সাথে নিয়মিত সৌজন্য সাক্ষাত/পতাকা বৈঠক এবং সীমান্তবর্তী জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন