Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ , ১২:১৩ অপরাহ্ণ

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে।

আজ রোববার সকাল ১১টা নাগাদ বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলের সিনিয়র নেতারা।

সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন