Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:০০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২২, ২০২৩ , ৭:৫০ অপরাহ্ণ

কালিয়াকৈর শিক্ষকের লালসার শিকার শিশু শিক্ষার্থী!

লেখকঃ গাজিপুর প্রতিনিধি

শিক্ষক যখন ভক্ষক! কথাটি শুনলেই যেন গা শিউরে উঠে। দিনের পর দিন এক শিক্ষকের লালসার শিকার হচ্ছিল মাদ্রাসার শিশু ছাত্রীরা। বিষয়টি প্রাথমিক অবস্থায় সহ্য করে নিলেও ক্লাস চলাকালীন অবস্থায় ওই চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে সহ্যের বাঁধ ভাঙে শিশুশিক্ষার্থীদের। মাদ্রাসায় যেতে না চাওয়ার কারণ হিসেবে অভিভাবকদের কাছে এমন অভিযোগ জানান গাজীপুরের কালিয়াকৈর জামিয়া ইসলামিয়া আসমাউল হোসনা মাদ্রাসা এবং এতিমখানার এক শিশুশিক্ষার্থী। অভিভাবকদের কাছে সবকিছু খুলে বলতে শুরু করে, সেই শিক্ষক সম্পর্কে। মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। মাদ্রাসার শিক্ষক যখন এমন অনৈতিক আচরণ করেন তখন সমাজের নৈতিক স্তর বলতে কিছুই থাকে না।

পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান শিশুশিক্ষার্থী সাথে এমন অনৈতিক আচরণ ও যৌন হেনস্তা করে আসছিলেন দীর্ঘদিন যাবত। শিশুশিক্ষার্থীরা ভয়ে কারও কাছে কিছু বলেতে চাইতো না। শিশুশিক্ষার্থী মাদ্রাসায় আসা বন্ধ করে দিলে অভিভাবকদের চাপে তারা সব খুলে বলে।

শিক্ষার্থীর পিতা মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলমের সাথে দেখা করলেও এর সঠিক কোনো বিচার পাননি বলে জানান। মাওলানা জাহাঙ্গীর আলম এবং মাওলানা মতিউর রহমান চাচাতো ভাই বলে জানা যায়। মাওলানা জাহাঙ্গীর আলম উল্টো ঘটনা ধামা-চাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি এবং মাওলানা মতিউর রহমানকে ক্ষমা করে দিয়ে চুপ থাকতে বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক মাওলানা মতিউর রহমানের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সকল অভিভাবকদের মনে আতঙ্ক বিরাজ করছে।

প্রিন্ট করুন