Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ , ৬:৫১ অপরাহ্ণ

আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

লেখকঃ মোঃ ফিরোজ আহম্মেদ , আত্রাই প্রতিনিধি :

বাংলা ইশারা ভাষার ব্যবহার, বাক – শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার(৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইশারা ভাষা দিবস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার মো. নুরে আলম সিদ্দিক।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা, মো.মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, আই সি টি কর্মকর্তা ফয়সাল আলম,উপজেলা রিসোর্স সেন্টার(ইন্সট্রাক্টর) মো.সাইফুল ইসলাম সহ প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

আজকালের কন্ঠ/ আর এস/এফ

প্রিন্ট করুন