Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ৬:৫০ অপরাহ্ণ

সাতক্ষীরার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার ধুলিহরে মানবকল্যাণ সংস্থার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ধুলিহর জাহানাবাজ এলাকায় মানবকল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর থানা মানবকল্যাণ সংস্থার সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রায় ৫০ জন অসহায় বয়স্ক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ধুলিহরের সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন, বাবলুর রহমান, আনিছুর রহমান, আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে ৭৭ বছর বয়সী আব্দুল মালেক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নিতেন, তাহলে অনেক মানুষ কষ্টের জীবন যাপন করতে হতো না।”

আয়োজকরা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানবিক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন