Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ

দুমকিতে ধানের শীষে ভোট চাইলেন সুরাইয়া আক্তার চৌধুরী

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসন (মির্জাগঞ্জ, দুমকি ও পটুয়াখালী সদর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দুমকিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ার পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা ও আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, আলতাফ হোসেন চৌধুরী এমপি হলে এই এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ডেপুটি ডাইরেক্টর মাহফুজুর রহমান সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মতিউর রহমান দিপু, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ফোরকান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন