নওগাঁ জেলার মান্দা উপজেলায় ৩ নং পরানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা বিএনপি,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, বিএনপি মনোনীত প্রার্থী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোখলেসুর রহমান মকে, সিনিয়র সহ সভাপতি মান্দা উপজেলা বিএনপি। এছাড়াও বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রহমান রিপন বলেন, আগামী ১২ তারিখ আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ধানের শীষে ভোট দিয়ে ডাঃ ইকরামুল বারী টিপু’কে বিজয়ী করবেন।এবং আগামীতে মান্দার সার্বিক উন্নয়ন করার সুযোগ প্রদান করবেন। তিনি আরো বলেন ধানের শেষে ভোট দিলে আগামী দিনে সুন্দর এবং সমৃদ্ধ স্মার্ট মান্দা উপহার দিবেন।
আজকালের কন্ঠ/ আর এস/এ