Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ৭:৩৬ অপরাহ্ণ

মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ বোতল মদসহ প্রায় আড়াই লক্ষ টাকার ঔষধে এবং শাড়ি আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গনিমিয়ার আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল ১৩/৩ এস এর ৫ ও ৭ আরবি হতে আনুমানিক ৪০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এবং কাকডাঙ্গার মাঠ নামক স্থান হতে ৮৫,৫০০/- মূল্যের শাড়ি এবং মদ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মুক্তিবাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট= ২,২৫,৫০০/-(দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।ৎচোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন