অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম এক মত বিনিময় সভা করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক মতবিনিময় সভা করা হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয় এর সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি, জামালপুর – ৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কালু, সাবেক যুগ্ম সচিব নুরুল ইসলাম খোকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল হাকিম। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার।
আজকালের কন্ঠ/আর বি