Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ

মধ্যনগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১,৯৬০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার-১

লেখকঃ মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের চেকপোস্টে ১,৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিছ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন, ০১টি প্লাটিনা ১০০সি.সি. মোটরসাইকেলসহ ০১জন আসামী গ্রেফতার।

জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিকনির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ ইউছুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মধ্যনগর থানাধীন ০৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত মধ্যনগর ব্রিজের উত্তর পাশে ব্রিজের উপর ধৃত আসামী ১।

মোঃ মোস্তাক আহমেদ (৩৬), পিতা-মৃত মজিবুর রহমান, সাং- আমতৈল, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত পাঞ্জাবীর নিচে কোমড়ে কালো রংয়ের কাপড়দ্বারা পেচাঁনো অবস্থায় ১,৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিছ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন, ০১টি প্লাটিনা ১০০সি.সি. মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে এসআই(নিরস্ত্র)/মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামীসহ অদ্য ০৩/০২/২০২৬খ্রিঃ ২২.০০ঘটিকায় মধ্যনগর থানায় আসিয়া হাজির হইয়া এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী বাদী হয়ে এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০২৬খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম এর অপর অর্পন করা হয়।পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আজকালের কন্ঠ/ আর এস/

প্রিন্ট করুন