Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ

‎বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’ ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’

আজকালের কন্ঠ/ আর এস/

প্রিন্ট করুন