Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬ , ৩:২৮ অপরাহ্ণ

বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সের সাথে আইজিপি মহোদয়ের প্রাক-নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ মোঃ ফয়সালা আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বেলা ৩ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে এক প্রাক-নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত কল্পে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়, সম্মানিত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়সহ বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন