Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬ , ১১:০৫ পূর্বাহ্ণ

মান্দায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ২ জন আটক

লেখকঃ আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

গত সোমবার ২ ফেব্রুয়ারী মান্দা থানার চৌকস টিমের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুজনকে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। থানার মামলা নং ৩(২)২০২৬ ধারা ৩৭৯ এর চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের দুই জন সক্রিয় চোর ১। সুব্রত কুমার দেবনাথ (২২) পিতা সুবল চন্দ্র দেবনাথ সাং খুদিয়াডাঙ্গা,২ । মোঃ মাহফুজুর রহমান সবুজ(২৬) পিতা মোঃ সেকেন্দার আলী, সাং গাড়ীক্ষেত্র উভয় থানা মান্দা , জেলা নওগাঁর বাসিন্দা। তাদের চোরাই মোটরসাইকেল সহ মান্দা থানাধীন প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন শূটকির মোড় হতে রাত্রি অনুমান ১১.১৫ ঘটিকায় আটক করে মান্দা থানা পুলিশ।

যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক কে আদালতের নির্দেশে মোটরসাইকেলটি ফিরিয়ে দেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন