Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬ , ৯:৩২ পূর্বাহ্ণ

নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস সিলেট ৬ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী

লেখকঃ নিজস্ব প্রতিনিধি :

নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস সিলেট ৬ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর।ছাইম ইবনে আব্বাস সিলেট, গোলাপগঞ্জ প্রতিনিধি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর ও রোববার রাতে (১ ও ২ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠকের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনসমর্থন কামনা করেন।এদিকে সোমবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

নদীভাঙন পরিদর্শনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, “গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সুরমা ও কুশিয়ারা নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি বছর নদীভাঙন এই এলাকার মানুষের প্রধান দুর্ভোগে পরিণত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি বিজয়ী হয়ে জাতীয় সংসদে যেতে পারলে এই ভয়াবহ নদীভাঙন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো, ইনশা আল্লাহ।”

অন্যান্য পথসভা ও উঠানবৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রয়েছে গৌরবময় সোনালী অতীত। এখানকার মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত ১৫-১৬ বছরের দুঃশাসনের কারণে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মারাত্মক অবক্ষয় নেমে এসেছে। ফলে এই অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস হারিয়ে যেতে বসেছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

নদীভাঙন এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট-৬ আসনের নির্বাচন কমিটির গোলাপগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দল কাদির সেলিম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, লন্ডন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বছিতুর রহমান, যুবদল সদস্য আবুল হাসনাত ও হোসেন আহমদ, বাঘা ইউনিয়ন যুবদল নেতা জুমন আহমদ, কামরুল ইসলাম, সেলিম আহমদ ও জাহাঙ্গীর আলম সুহেল, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামিল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমাদ আহমদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ ও সভাগুলোতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন