নওগাঁর মান্দায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ ৪ মান্দা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু কে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু কে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এম এ আব্দুল মতিন, সভাপতি মান্দা উপজেলা বিএনপি,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় করেন, মাস্টার ফরিদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ ইকরামুল বারী টিপু বিএনপির মনোনীত এমপি প্রার্থী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকলেসুর রহমান মকে সিনিয়র সহ সভাপতি মান্দা উপজেলা বিএনপি,বেলাল হোসেন খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি,শামসুল ইসলাম বাদল এবং কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা বিএনপি, মোজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা শ্রমিক দল, আব্দুল জলিল, সভাপতি মান্দা উপজেলা যুবদল, আল মামুন সিনিয়র সহ সভাপতি মান্দা উপজেলা যুবদল, ওবাইদুল হক, সাধারণ সম্পাদক মান্দা উপজেলা যুবদল।
আজকালের কন্ঠ/আর বি