Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ

নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

লেখকঃ কুবি প্রতিনিধি

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলের বাস নতুন তিনটি রুটে চালুর দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুবি শিক্ষার্থীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) স্মারকলিপিটি প্রদান করা হয়।

‎স্মারকলিপিতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ক্যাম্পাস থেকে ঢাকা, ক্যাম্প্যাস থেকে লাকসাম এবং ক্যাম্পাস থেকে চৌদ্দগ্রাম বাস চালুর দাবি করা হয়।

‎আইসিটি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিফ বলেন, ‘এই তিনটি রুটে বাস চালু আমাদের অনেক দিনের দাবি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস চালু হলে অনেক শিক্ষার্থী যাতায়াত করতে পারবে ওদিক থেকে অনেক শিক্ষার্থী যাওয়া আসা করে। এবং ঢাকার বাস চালু হলে আমরা সকলেই সুবিধা পাবো কারণ প্রায় সকলকেই ঢাকায় বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। এই তিনটি রুটে বাস চালু হলে আমাদের যাতায়াতের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের এই দাবি দ্রুত পূরণ হবে।’

‎এ ব্যাপারে রসায়ন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘আমরা আজকে ক্যাম্পাস থেকে লাকসাম, চৌদ্দগ্রাম এবং ঢাকা পর্যন্ত বাস চালুর জন্য স্মারকলিপি দিয়েছি। লাকসাম, চৌদ্দগ্রাম পর্যন্ত বাস গেলে ওদিকের সকল শিক্ষার্থী সুবিধা পাবে এবং ঢাকার বাসটি পেলে সকল শিক্ষার্থীদের সুবিধা হবে কারণ অনেক শিক্ষার্থীকে ঢাকা যেতে হয় বিভিন্ন প্রয়োজনে। তাই আমরা আশাকরি অতিদ্রুত এই তিনটি রুটে বাস চালু করা হবে।’

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন