Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬

লেখকঃ জাককানইবি প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১০ম বার্ষিক নাট্যোৎসব–২০২৬।২ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের জিয়া হাসান থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়িত হবে।

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। এদিন নতুন কলা ভবন থেকে একটি আনন্দ র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে এবং পুরনো কলা ভবনের সামনে নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা এবং বিভাগের শিক্ষকবৃন্দ।

নাট্যোৎসব উপলক্ষে মোট ৭ দিনে ১৪টি নাটক মঞ্চায়িত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো– উজানে মৃত্যু , Top Girls , চোখের বালি , প্রস্তাব , মুক্তি বন্দিদশা , নকশী কাঁথার মাঠ , শনিবার , Fried Brain , No-Exit , ইন্দ্রজিৎ , The Court of Discrimination , 404 Ophelia Machine, নানারঙের দিন , ও কাজলরেখা ।

নাটকগুলো বিভিন্ন তারিখে সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় মঞ্চায়িত হবে। উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি নির্দেশকদের প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন নাটকসহ থাকছে মৌলিক নাটক।উল্লেখ্য,নাট্যোৎসবটি বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার অংশ হিসেবে মঞ্চায়িত হবে ।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন