Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ , ১:৪৪ অপরাহ্ণ

মান্দায় গতকাল সনাতন ধর্মাবলম্বীদের”মহাযজ্ঞানুষ্ঠান আরম্ভ” হয়েছে

লেখকঃ আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

গতকাল রবিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নওগাঁ জেলার মান্দা উপজেলায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ কেন্দ্রীয় মন্দিরে ঐতিহ্যবাহী ধর্মীয় মহাযজ্ঞানুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আরম্ভ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মলম্বী নেতারা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি আগামী ৬ তারিখ পর্যন্ত চলবে।

উক্ত মহাযজ্ঞ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন সমবেত হয়। এবং তারা সেখানে অনুষ্ঠিত কীর্তন শোনেন। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন এখানে যদি তারা তাদের ধর্মীয় রীতি মেনে মানত করেন অথবা পূজো দেন তাহলে তাদের মন বাসোনা পূরণ হবে।

উক্ত অনুষ্ঠানে ভক্তবৃন্দদের জন্য প্রতিদিন তিন বেলা খিচুড়ি রান্না হয়। । প্রতিদিন এখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দরা সবাই ভোগ (খিচুড়ি)খেতে পারেন।

আজকালের কন্ঠ/ আর এস/এ

প্রিন্ট করুন