Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ

দেবিদ্বারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা পরিকল্পনা ও দাবি পরিশোধ উন্নয়ন সভা

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন ,কুমিল্লা জেলা প্রতিনিধি :

“ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা পরিকল্পনা ও দাবি পরিশোধ উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার মডেল এরিয়ায় আয়োজিত এ সভায় প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন।

সভায় মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় দেবিদ্বার মডেল এরিয়ার প্রধান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কাউছার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন), সিলেট বিভাগ ও দেবিদ্বার মডেল এরিয়ার এরিয়া প্রধান মো. মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরগঞ্জ মডেল এরিয়ার চিফ জোনাল ম্যানেজার আব্দুল হান্নান মুন্সী, বড়শালঘর মডেল এরিয়ার জোনাল ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান, মুরাদনগর মডেল জোনাল ম্যানেজার মজিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন মডেল প্রধান শ্রী সুনীল চন্দ্রকর এবং বাঙ্গারা মডেল জোন প্রধান মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ব্যবসা উন্নয়ন ও দ্রুত দাবি পরিশোধে বিশেষ অবদান রাখায় সুপার স্টারদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে ২০২৬ সালে ব্যবসাকে আরও গতিশীল ও সফল করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে জানুয়ারি ২০২৬ ক্লোজিংয়ে ২ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার জোন প্রধান মো. জাকির হোসেন, বড়শালঘর মডেল সহকারী জোন প্রধান মো. জহিরুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ সহকারী জোন প্রধান পারভিন সুলতানা, বড়শালঘর অফিসের এজিএম নিলুফা ইয়াসমিন, ইউসুফপুর অফিসের এজিএম ফাতেমা ইসলাম ভূঁইয়া,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুল ইসলাম বলেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশে ১৯৮৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি মানুষের আস্থার সঙ্গে সেবা দিয়ে আসছে“ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের মানুষের আস্থার প্রতীক। সঠিক ব্যবসা পরিকল্পনা ও দ্রুত দাবি পরিশোধই আমাদের মূল শক্তি। দেবিদ্বার মডেল এরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই আজকের এই অগ্রগতি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. কাউছার আলম বলেন, “দেবিদ্বার মডেল এরিয়ার প্রতিটি কর্মকর্তা ও কর্মীর নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। আমরা দাবি পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ২০২৬ সালে ব্যবসাকে আরও এগিয়ে নিতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।”

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন