Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ

৯ নং ওয়ার্ড পৌর বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দিনাজপুর পৌর এলাকা। এরই ধারাবাহিকতায় দিনাজপুর পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের উদ্যোগে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক টেকনিক্যাল কলেজ মোড় ও ডায়াবেটিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

​নেতৃত্বে ও উপস্থিতিতে যারা ছিলেন: মিছিলটির মূল নেতৃত্বে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। মিছিলে ৯ নং ওয়ার্ড ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি আব্দুল কাইয়ুম; আসাদুজ্জামান আহ্বায়ক ফুলবাড়ী বাসস্ট্যান্ড নির্বাচন পরিচালনা কমিটি; সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটি এমরুল ইসলাম এম্বু; সহ-সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল এনামুল হক; সদস্য সচিব পৌর শাখা এস. এম রাজীব হোসেন।

​মিছিলে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন