Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ

মামলার তিন পলাতক আসামি গ্রেফতার টাঙ্গাইলে র‍্যাব-১৪-এর সফল অভিযান

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ কারাগার থেকে পালিয়ে যাওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর গত ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪, ময়মনসিংহ অধিক্ষেত্রে সংঘটিত বিভিন্ন স্পর্শকাতর, গুরুতর ও আলোচিত অপরাধের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের ঘটনাও র‍্যাবের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ময়মনসিংহ কারাগার থেকে হত্যা মামলার তিনজন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনা জানাজানি হলে ময়মনসিংহসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পলাতক আসামিরা হলেন—
১। আনিছ মিয়া (৩২)
২। রাশেদুল ইসলাম (২৫)
৩। জাকিরুল ইসলাম (২৮)

তিনজনের পিতার নাম হযরত আলী এবং তাদের সবার বাড়ি মধ্যতারাটি পশ্চিমপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।
তারা তারাকান্দা থানার একটি আলোচিত হত্যা মামলার (মামলা নং-০৪) এজাহারভুক্ত আসামি। এর আগে গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ র‍্যাব-১৪ তাদেরকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তারা ময়মনসিংহ কারাগারে আটক ছিলেন।

কারাগারে অবস্থানকালে তারা পরস্পর যোগসাজশে এবং জেলখানার কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় কৌশলে কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনাটি র‍্যাব-১৪, ময়মনসিংহ-এর নজরে আসামাত্রই র‍্যাবের সিপিএসসি ও সিপিসি-৩, টাঙ্গাইল-এর দুটি চৌকস দলকে সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ অনুসরণ ও তথ্য বিশ্লেষণের পর গত ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‍্যাব-১৪ কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে জানায়, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন