Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৯, ২০২৬ , ১০:৪৫ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে “Channel S” এর বর্ষপূর্তি উদযাপন

লেখকঃ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গনে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “Channel S”-এর বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন ফুলবাড়ী উপজেলা “Channel S”-এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদর হাসান নাঈম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেক ও সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, দৈনিক নতুন সময়ের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব, দৈনিক আজকালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও সাপ্তাহিক সোনার বাংলার উপজেলা প্রতিনিধি মোঃ শাহ জামাল শাওনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সব কথা সবার কথা”-এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল এস দীর্ঘদিন ধরে নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরছে। সমাজের নানা অনিয়ম, অবিচার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিতভাবে প্রচার করায় চ্যানেল এস-এর প্রতি দর্শকদের আস্থা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জিং সাংবাদিকতার বাস্তবতায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ধারাবাহিকতা চ্যানেল এস বজায় রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে “Channel S” বর্ষপূর্তি উদযাপন করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিপূর্ণ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন