Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৬ , ১০:১০ অপরাহ্ণ

শেরপুর সদর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখকঃ মো: রিয়াজ , শেরপুর জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে শেরপুর–১ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গণভোট–২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) সকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক।অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

এরপর পর্যায়ক্রমে শেরপুর–১ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহার পাঠ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা প্রতীক) প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ, স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) মো. ইলিয়াছ উদ্দিন,জাতীয় নাগরিক পার্টি, এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. লিখন মিয়া, এবং জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থীর পক্ষে মো. আশরাফ আলী।

ইশতেহার পাঠ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক তাঁর বক্তব্যে বলেন, “সব প্রার্থীর এক মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান একটি নতুন রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত, যা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।এ সময় উপস্থিত বক্তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর এস
প্রিন্ট করুন